1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ মার্চ, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে অবস্থিত কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে কামরুল হাসান ও ইসমাঈল হোসেনের পৃষ্টপোষকতায় মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম) দিপু হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও হাবীবুর রহমান।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মাষ্টার।

এ সময় অন্যান্যের মধ্যে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খন্দকার সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মো. এমরুল ইসলাম, খিদিরপুর পল্লী বিদ্যুৎ কেন্দ্রের এরিয়া ইনচার্জ এনামুল কবির, চালাকচর পল্লী বিদ্যুৎ কেন্দ্রে এরিয়া লাইনম্যান হুমায়ূন কবীরসহ পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park