1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে ব্যবসায়ী পুত্রের ওপর রড দিয়ে হামলা, গলায় রশি দিয়ে হত্যাচেষ্টা—তিনজনের বিরুদ্ধে অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী পুত্রের ওপর হামলা, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজন, রমজান আলী ও তুহিন নামে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা ফরিদ মিয়া জানান, তিনি পশ্চিম ডোমনমারা (শেখবাড়ি) এলাকার বাসিন্দা এবং অভিযুক্তরা মধ্য ডোমনমারা ফকিরবাড়ি এলাকার বাসিন্দা। পারিবারিক শত্রুতার জেরে এর আগেও তারা ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ক্ষতি করেছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিবরণে ফরিদ মিয়া বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে পাওনাদার মুরশিদ মিয়ার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় খিদিরপুর ইউনিয়নের দরগাহ বাজার এলাকায় অভিযুক্তরা তার পথরোধ করে। একপর্যায়ে রাজন রড দিয়ে কোমরে আঘাত করে এবং তুহিন তার প্যান্টের পকেট থেকে টাকা ও দোকানের চাবি ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযুক্তরা রশি দিয়ে তার ছেলের গলায় ফাঁস লাগিয়ে স্থানীয় আবু তৈয়বের একটি ঘরে নিয়ে গিয়ে সাটার বন্ধ করে হত্যা চেষ্টা চালায়। খবর পেয়ে দরগাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ব্যবসায়ী টিটুর সহায়তায় বাড়ি পৌঁছে দেন।

এ সময় অভিযুক্তরা ফরিদ মিয়া ও তার ছেলেকে প্রাণে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মনোহরদী থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park