1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান অব্যাহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৮ মার্চ) উপজেলার খিদিরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ।

অভিযানে বাজারের বিভিন্ন পণ্যের দাম যাচাই করা হয়। দেখা যায়, আলু কেজি প্রতি ২০ টাকা, বেগুন ২০ টাকা, সিম ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, ডিম হালি ৪০ টাকা, খোলা সয়াবিন কেজি ১৭৫-১৮০ টাকা, রুই মাছ ৪০০-৫০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মতভাবে বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ, মনোহরদী থানার পুলিশ সদস্যরা, খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমরুল ইসলামসহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park