1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণে উৎসাহ দেওয়া এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পীরপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেয়। ‘এক শিক্ষার্থী, এক গাছ—মাদককে না বলি, সবুজ জীবন গড়ি’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে মাদকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পার্নেল আহমেদ পরাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন। কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাকিব হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য পারভেজ আহমেদ পলক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।

কর্মসূচিতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করা এবং শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়ানোও জরুরি।

বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেটির পরিচর্যায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, মাদকবিরোধী সচেতনতা ও বৃক্ষরোপণকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সবুজ পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park