1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) হোটেল নূরজাহান এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল। এতে বক্তব্য রাখেন মনোহরদী সরকারি কলেজের সাবেক প্রভাষক মো. রিয়াজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল, শাহজালাল হীরা, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খন্দকার সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক আল-মমিন হোসেন সজিব, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. এমরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নুরুন্নবী, মোবারক হোসেন নাদিম, সদস্য অলিউল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park