1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে আয়োজিত এক জরুরি সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের কর্মকাণ্ডে সদস্য ও স্থানীয় সাংবাদিক মহলে তীব্র অসন্তোষ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সাংবাদিকরা জানান, সংগঠনের মর্যাদা রক্ষায় এ পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সদস্যদের মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। পাশাপাশি নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ ‘মনোহরদী উপজেলা প্রেসক্লাব’-এর নাম বা পদবী ব্যবহার করতে পারবেন না বলে সতর্ক করা হয়।

জরুরি সভায় উপস্থিত ছিলেন যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি কামাল উদ্দীন বাদলসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park