1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের বাগেরহাটে দাফন সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান, সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রেজাউল করিম ১৮ ফেব্রুয়ারি বুধবার ময়মনসিংহের ফুলপুর এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মরদেহ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া আনা হয়। হেলিকপ্টার অবতরণের সময় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবার ও অসংখ্য শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ওই দিন সকালে ময়মনসিংহগামী সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম গুরুতর আহত হন এবং তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সার্জেন্ট রেজাউল করিম মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সাত ভাই ও তিন বোন রেখে গেছেন। শোকগ্রস্ত পরিবারের প্রতি সেনাসহকর্মীরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রেজাউল করিমকে সহকর্মীরা সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park