1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ আলী হোসেন রনিকে সভাপতি ও সামদানী হোসেন বাপ্পীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি।

রোববার ময়মনসিংহে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমী, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক দিনের আলো সম্পাদক এস.এম. বদরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম মুরাদ। উদ্বোধক ছিলেন নাসিরাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ আমজাদ আলী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস.এম. সফিকুল হায়দার মুকুল।

কমিটিতে সহসভাপতি পদে আছেন জাহাঙ্গীর আকন্দ, প্রদীপ বিশ্বাস ও আব্দুল হাকিম। যুগ্ম সম্পাদক সানোয়ার ইসলাম মামুন ও মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জার আল গিফার, অর্থ সম্পাদক রায়হান আহমেদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আনিছুজ্জামান মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক রবিন হোসেন।

দেলোয়ার হোসেন বলেন, এই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। সাংবাদিকদের মৃত্যু, চিকিৎসা, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা ও পরিবারের কল্যাণে কাজ করছে সংস্থাটি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park