1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর নির্দেশে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকেল চার ঘটিকা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকাল চার ঘটিকা থেকে রাত বারো ঘটিকা পর্যন্ত এবং দ্বিতীয় পালা রাত বারো ঘটিকা থেকে সকাল আট ঘটিকা পর্যন্ত পরিচালনা করা হবে।

এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে সম্মানিত নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park