1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক সুজনের মায়ের ইন্তেকাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

 

খুলনা মহানগর যুবলী‌গের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলী‌গের সভাপ‌তি শেখ শাহজালাল হোসন সুজনের মা রিজিয়া খাতুন (৭২) আর নেই। তিনি বৃহস্পতিবার (৩০মে) চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ১০ মিনিটে মৃত‌্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনিসহ নানান জটিল রোগে ভুগছেন। সম্প্রতি গুরুতর অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

রিজিয়া খাতুন খুলনা সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলামের স্ত্রী।

মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, রিজিয়া খাতুনের প্রথম নামাজে জানাযা শুক্রবার (৩১ মে) সকাল ৯ টায় কেডিএ নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদের সামনে এবং দ্বিতীয় নামাজে জানাযা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এরপর গহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park