1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে আলহাজ্ব সারোয়ার খান কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিকেট ম্যাচ। দিনটি উপলক্ষে ১৫ ডিসেম্বর কলেজের ভবন সমূহ , কলেজ প্রাঙ্গণ ও ফটক সমূহ আলোক সজ্জা করা হয়।

সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।

অতিথি ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, স্বেচ্ছাসেবক দল উপজেলা সভাপতি আব্দুল কাদের জনি,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টুটুল, ছাত্র দল নেতা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, সহকারী অধ্যাপক এ জেড এম গোলাম কিবরিয়া প্রমুখ।

শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এম মাসুদুল আনিস ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন মোল্লা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park