1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহান বিজয় দিবসে যশোরে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে যশোরে বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা পুলিশ, যশোর।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। সারা দেশের মতো যশোরেও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park