1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মহান শহিদ দিবসে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুনাক ও জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গোপালগঞ্জ জেলা শাখা পুষ্পস্তবক অর্পণ করেছে।

গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন পুনাক গোপালগঞ্জ জেলার সভানেত্রী তানজিনা শেলী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ-এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ঐক্যের প্রতীকে।

উল্লেখ্য, এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park