
গোপালগঞ্জ প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ ও ৭১-এর বধ্যভূমির বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জ-এর নেতৃবৃন্দ।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন ও মহাসচিব এস এম সাব্বিরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল হাসান, অর্থ সচিব হাচানুল বান্না, দপ্তর সচিব পলাশ সিকদার, সদস্য মোঃ শিহাব উদ্দিন, মোঃ মুরাদ বিশ্বাস, কে এম সাইফুর রহমানসহ অন্যান্যরা।
পরে প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন ও মহাসচিব এস এম সাব্বির সাংবাদিক, সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানান।
সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, “বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। ৩০ লাখ শহীদের ত্যাগ ও ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা এসেছে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”