
রিপন বিশ্বাস স্টাফ রিপোর্টার
১৩ (মে) সোমবার দুপুরে মেম্বার মো জমিরুল ইসলামের আমন্ত্রণে নিজ বাড়িতে এসেছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ বহু নেতাকর্মী। নড়াইল জেলার কালিয়া উপজেলা ৪ নং মাউলী ইউনিয়নের ৬ নং ওর্যাডের মেম্বার মো জমিরুল ইসলামের আমন্ত্রণে নিজ বাড়িতে এসেছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,খান শামীম রহমান (ওসি) পুরুষ ভাইস চেয়ারম্যান, মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং মাউলী ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক, নড়াগাতী থানা যুবলীগের সভাপতি শেখ হাদিউর জামান হাদি, মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) জানজুন নাহার, টুনা ইসলামি আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো: অলিউল্লাহ সহ বহু নেতাকর্মীরা। এ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরন করে নেয়, ৬নং ওযার্ডের যুবলীগের সভাপতি মো: মফিজ খান, মেম্বার মো জমিরুল ইসলাম, শ্রাবনী ইসলাম।