
মোঃ শহিদুল ইসলাম ডুমুরিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রদলের আঠারোমাইল বাজারে নিজস্ব কার্ষালয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব হোসেন জিহাদের সজ্ঞালনায় আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম হাফিজুর রহমান সেলিম।
ইউনিয়ন বিএনপির সাবেক প্রথম যুগ্ন আহবায়ক, শহীদুজ্জামান শহীদ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি,আইয়ুব মাহমুদ। ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান (পলাশ) আরো উপস্থিত ছিলেন, যুবনেতা হাবিবুর রহমান, যুবনেতা মোঃ মিঠু, মোঃ জিহাদ। ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন, মোঃ আলি,মোঃ ইমন, মোঃ টিটু সহ আরো অনেকে