1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া সহ সারা দেশে ধর্ষণ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে খুলনায় সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া সহ সারা দেশে ধর্ষণ এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।যেখানে প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

খুলনা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ আল ইমরানের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন খুলনা মেডিকেল কলেজের কে-৩১ ব্যাচের শিক্ষার্থী ইরটেজা, কে-৩২ ব্যাচের শিক্ষার্থী অর্ণ, এবং কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়, যেমন- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন তোমার বোন, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’।

বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে, শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এসে কিছু সময় বিক্ষোভ চালায়। পরে, মিছিলটি শান্তিপূর্ণভাবে মেডিকেল কলেজ হোস্টেলের দিকে ফিরে শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park