1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালক উদ্ধার, অভিযানে নৌবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অপহরণকারীদের হাত থেকে ইজিবাইকচালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে কালারমারছড়া বাজার থেকে ইজিবাইকযোগে মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা দেন চালক ওমর ফারুক। পথে ২ জন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ইজিবাইকটি দারাখাল ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও ১০-১২ জন দুর্বৃত্ত পথরোধ করে চালক ও ইজিবাইকসহ অপহরণ করে নেয়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

রাত ১২টা ৩০ মিনিটে অপহরণের খবর পাওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর একটি সেকশন দ্রুত অভিযান চালায়। পাশাপাশি আরেকটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে ভীত হয়ে অপহরণকারীরা চালককে ছেড়ে পালিয়ে যায়।

নৌবাহিনী সদস্যরা দারাখাল ব্রিজ এলাকা থেকে চালক ও ইজিবাইক দুটোই অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এ অভিযানে বাংলাদেশ পুলিশের সদস্যরাও অংশ নেন।

পরবর্তীতে জানা যায়, নৌবাহিনীর অভিযান শুরুর আগেই ভিকটিমের পরিবার অপহরণকারীদের মোবাইল বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পরিশোধ করেছিল। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

নৌবাহিনী সূত্রে আরও জানানো হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, সন্ত্রাস ও অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park