1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মাত্র ২২ বছর বয়সেই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা, জয়নগর ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা সমালোচনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী যুবক মোঃ ছাব্বির খান। তাঁর এমন ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে মাত্র ২২ বছর বয়সে একজন তরুণ কেন চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন এবং তিনি নির্বাচনে অংশ নেওয়ার আইনগত যোগ্যতা অর্জন করেছেন কি না—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মোঃ ছাব্বির খান জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন। তাঁর এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মোঃ ছাব্বির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি তিনজন চেয়ারম্যানকে দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে গিয়েছি। কিন্তু আমার অভিজ্ঞতায় কোনো চেয়ারম্যানই ইউনিয়নবাসীর প্রত্যাশা অনুযায়ী আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও সনদপত্র অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজি ভাষায় প্রস্তুত করা হয়। এসব কাগজপত্রের বিষয়বস্তু বুঝতে এবং সাধারণ মানুষকে সহজভাবে বোঝাতে চেয়ারম্যানের আধুনিক শিক্ষাগত জ্ঞান থাকা প্রয়োজন।

ছাব্বির খান বলেন, “বর্তমান সময়ের অনেক চেয়ারম্যান নামমাত্র শিক্ষিত হলেও তাঁদের শিক্ষাগত যোগ্যতার যথাযথ প্রমাণ বা সার্টিফিকেটের বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। ফলে গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রের বিষয়বস্তু বুঝতে এবং সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দিতে অনেক সময় সীমাবদ্ধতা তৈরি হয় বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “শুধু নামমাত্র শিক্ষিত হলেই হবে না; বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য একজন চেয়ারম্যানের আধুনিক শিক্ষাগত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং সরকারি কাগজপত্র বোঝার সক্ষমতা থাকা জরুরি। জনগণের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনে দ্রুত ও সঠিকভাবে সেবা দেওয়ার মানসিকতাও থাকতে হবে।”

তাঁর ভাষ্য, “আমি মনে করি, ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। তাই চেয়ারম্যানকে জনগণের কাছে যেতে হবে। জনগণ যেন একটি সনদ বা সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সেদিকে গুরুত্ব দিতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চিন্তা থেকেই আমি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি।”

ছাব্বির খান আরও বলেন, তরুণ প্রজন্মকে শুধু ভোটার হিসেবে নয়, নেতৃত্বের ক্ষেত্রেও সুযোগ দেওয়া প্রয়োজন। তরুণদের জ্ঞান, প্রযুক্তি সম্পর্কে ধারণা ও আধুনিক চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

তবে মাত্র ২২ বছর বয়সে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য আইন অনুযায়ী বয়স ও অন্যান্য যোগ্যতার শর্ত কী রয়েছে এবং মোঃ ছাব্বির খান সেসব শর্ত পূরণ করতে পারবে কি না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বয়স কম হলেও একজন তরুণের নেতৃত্ব দেওয়ার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে। তাছা’ড়া দীর্ঘ কয়েকবছর ধরে মোঃ ছাব্বির খান ইউনিয়ন পরিষদে নানা ধরনের কাজের মাধ্যমে স্থানীয় জনগণকে সাহায্য করে আসছেন। এবং ইউনিয়ন পরিষদের সকল কাজও সে বোঝে এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে সে নিজে ইউনিয়ন পরিষদে গিয়ে সমাধান করেন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। একই সঙ্গে একজন চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ, প্রশাসনিক জ্ঞান, সততা ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা।

ছাব্বির খানের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা এবং বর্তমান চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে জয়নগর ইউনিয়নে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তাঁর উদ্যোগকে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ও নেতৃত্বের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে বাস্তবতার আলোকে দেখার কথা বলছেন।

এদিকে ছাব্বির খান শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না এবং তাঁর এই তরুণ নেতৃত্বের উদ্যোগকে ইউনিয়নবাসী কীভাবে গ্রহণ করবেন—তা নিয়ে এখনই শুরু হয়েছে নানা আলোচনা। তাঁর নির্বাচনী ঘোষণা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park