1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাদকবিরোধী মানববন্ধনে এলাকাবাসীর প্রতিবাদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া শরিফাবাদ মসজিদের সামনে আজ ২২ মার্চ ২০২৫ তারিখে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএল কলেজের প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মল্লিক। এছাড়া, উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিরুল হাসান বাবু, যুবদলের সদস্য ইব্রাহিম হোসেন রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য হেলাল মোল্লা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ফেরদৌসের পুত্র হীরক (২৫), হিরা বেগমের পুত্র ফেরদৌস, মুজাহিপাড়া দ্বিতীয় লেন, থানা লবনচরা এবং আমিরুলের পুত্র কবি (৪০), দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় শরিফাবাদ মসজিদ লেন, থানা খুলনা সদর-সহ তাদের সহযোগী দাউদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসায়ীদের কারণে যুবসমাজ ধ্বংসের পথে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বরং তারা মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোপনে সখ্যতা বজায় রেখে চলেছে। স্থানীয়রা প্রতিবাদ করলেই উল্টো মাদক ব্যবসায়ীরা নিজেদের বাড়ি নিজেরাই ভাঙচুর করে নিরীহ মানুষদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

বক্তারা অবিলম্বে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park