1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়, দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ মিরাজ হোসাইন স্টাফ রিপোর্টার

 

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদে সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

গত ৭ই মে, ২৭শে রমজান, রোজ রবিবার বিকাল চার ঘটিকায় “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর স্বেচ্ছাসেবকেরা ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই সামগ্রী বিতরণ করেন।

তাদের বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাওর চাল, ৫০০ গ্রাম চিনি, এক প্যাকেট সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ এবং ৫০০ গ্রাম মুড়ি।

 

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর প্রধান কার্যক্রম রক্তদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর চেয়ারম্যান “ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন” ইফতার পরবর্তী আলোচনায় বলেন, আমাদের আজকের ঈদ সামগ্রী বিতরণের অন্যতম উদ্দেশ্য হল সমাজের বিত্তশীলদেরকে অভাবীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা এবং প্রতিটি স্বেচ্ছাসেবী ভাই ও বোনকে দুস্থ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে তৈরি করা। যাতে করে তারা লজ্জাকে পাস কাটিয়ে, ভয়কে জয় করে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করতে পারে এবং মানুষের সেবা করতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park