1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মানবাধিকারের মশাল হাতে—WHRAPC’র সার্টিফিকেট পেলেন বাংলাদেশি সাংবাদিক ও কর্মীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি:

মানবাধিকার ও শান্তির পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন World Human Rights and Peace Commission (WHRAPC) চট্টগ্রামে বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ইন্টারন্যাশনাল মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করেছে। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

সার্টিফিকেট প্রদান করেন WHRAPC–এর বাংলাদেশ এম্বাসেডর ও ডিরেক্টর জেনারেল, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ড. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “মানবাধিকার রক্ষা শুধু সংগঠন বা রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। যারা সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পক্ষে কাজ করছেন, তারাই প্রকৃত মানবাধিকার রক্ষক।”

সার্টিফিকেট গ্রহণ করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান ও সাংবাদিক নেতা আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আমিনুল হক রিপন এবং নারী উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী রিনা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মনিরুজ্জামান টিটু, সাংবাদিক ফজলুল হক মাসুদ, ক্রীড়া সাংবাদিক দেলোয়ার হোসেন ভোলা, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক মোঃ শামীম, সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ।

আয়োজকরা উল্লেখ করেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও শান্তি সংকটের সময়ে বাংলাদেশি কর্মীদের এ আন্তর্জাতিক স্বীকৃতি তাৎপর্যপূর্ণ। তারা বলেন, সাংবাদিকদের কলমের শক্তি এবং নারী উদ্যোক্তাদের অবদান মানবাধিকারের ভিত্তিকে আরও শক্ত করবে। অনুষ্ঠান শেষে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধানের উদ্যোগে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park