
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
দিঘলিয়া প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে এই সভা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মরহুম মামুন রেজা, প্রবীণ সাংবাদিক বদরুল আমিন, মোহাম্মদ আফজাল হোসেন ও আমজাদ হোসেন-এর আত্মার মাগফিরাত কামনায় আগামী ২৫ জুলাই, শুক্রবার বিকাল ৪টায় দিঘলিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম. আসাদুজ্জামান, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহউদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্যা, নির্বাহী সদস্য এম. ফরহাদ কাদির, এস.এম. রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস.এম. হাবিবুর রহমান তারেক, আরিফুল ইসলাম হাসান, এস.এম. শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস.এম. মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস.এম. শামীম-২, শেখ রুবেল প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একটি উপকমিটি গঠনসহ সকল সদস্যকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। স্মরণসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়।