1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ১৯ জন আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬: দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহলের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে ১১৪০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট এবং ১৯ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে Saint Martin’s Island ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলরত নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। থামার সংকেত দিলে বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের বোটটি আটক করা হয়।

তল্লাশিতে বোটটি থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে ‘এফবি সুরভি’ নামের আরেকটি ফিশিং বোট আটক করা হয়। সেখান থেকে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উভয় বোট থেকে চোরাকারবারী দলের ১৯ জন সদস্যকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে এসব সিমেন্ট সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা ছাড়াও মাদক চোরাচালান, মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park