1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মা ইলিশ রক্ষায় কালিয়ায় মৎস্য বিভাগের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৬ হাজার মিটার জাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। অভিযানে প্রায় ৬ হাজার মিটার দৈর্ঘ্যের আটটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের নির্দেশনা ও উপস্থিতি ছিল। অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসও উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান শেষে জব্দ করা জালগুলো কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীতে মাছের বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যেই নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ শিকার বন্ধে আইনানুগ পদক্ষেপও অব্যাহত রয়েছে।

নবগঙ্গা নদীসহ এলাকার জলাশয়গুলোতে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা গেলে মা ইলিশের প্রজনন সুরক্ষার পাশাপাশি সামগ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park