1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান, মাঠে নৌবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সারা দেশে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনব্যাপী এ অভিযান চলবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্যযানের মাধ্যমে ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট দেশের নয়টি জেলায় টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

অভিযান কার্যকর করতে বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিটের জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা, দেশের অভ্যন্তরীণ নদ-নদী এবং ইলিশের প্রধান প্রজননক্ষেত্রগুলোতে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অবৈধভাবে ইলিশ আহরণ এবং বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করবে নৌবাহিনী।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে জড়িত ব্যক্তি ও যান্ত্রিক মৎস্যযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে জেলে ও সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণাও চালানো হবে।

ইলিশ বাংলাদেশের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা ধরে রাখতে প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, নিরাপদ প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমায় মৎস্যসম্পদ রক্ষায় তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সমুদ্র ও নদ-নদীতে নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park