1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মিরপুরে নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)-এর আওতায় পরিচালিত ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, পিপিএম-সেবা।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে মিরপুর-২ এর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই পাইলট প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর যৌথ সহযোগিতায় পরিচালিত এই পাইলট কার্যক্রম প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং আগামী ৮ মে ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। প্রকল্পটি পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে জেব্রা ক্রসিংয়ে পরীক্ষামূলকভাবে সিগন্যাল লাইট স্থাপনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার জাইকার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পথচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “জাইকা এবং ডিএমপি একত্রে কাজ করছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। এই প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আধুনিক সিগন্যাল লাইট ব্যবহার করে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা হচ্ছে। সফলতা পেলে এটি ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রসিংয়েও বাস্তবায়ন করা হবে, যা ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।”

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং জাইকার প্রতিনিধিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park