
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
ঢাকা মিরপুর: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবে আজ (১৫ অক্টোবর ২০২৫) নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি “তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে” শিরোনামে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।
সমাবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম (বিসিএস তথ্য, উপসচিব পদমর্যাদার পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)। প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোক্তাদির আলভী, চেয়ারম্যান, মুভি বাংলা টেলিভিশন।
সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাল্গুনী টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তথ্য অফিসার মোঃ আবু রায়হান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আফজাল আকাশ, দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুল হক ক্লিপটনসহ ক্লাবের সকল নির্বাহী সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশে শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক শিক্ষা, মাদকাসক্তি, ইভটিজিং প্রতিরোধ, সমাজ ও দেশের উন্নয়ন, টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে করণীয়, সরকারি টিকা গ্রহণ, সন্তানদের সুশিক্ষা ও মানবিকভাবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিশেষভাবে সকলকে মাদকাসক্তি থেকে দূরে থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নারী ও অতিথিদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালকের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল ও ক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে একসাথে আরও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।