1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মুক্তিযোদ্ধা তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মুক্তিযোদ্ধা তালিকায় বাদ পড়া অসহায় প্রকৃত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর নিকট প্রদান করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী স্বারকলিপি প্রদানকালে তার আত্মীয় – শুভাকাঙ্ক্ষী সহ আরো উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সংগঠনের অন্যতম সদস্য মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।

 

স্মারকলিপিতে বলা হয় খুলনা মহানগর, জেলা খুলনার ১৬ মে ১৭ তারিখে খুলনা মহানগর যাচাই-বাছাই কমিটি কর্তৃক সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত প্রতিবেদন ফরম – ক, সোনাডাঙ্গা থানার ক্রমিক নং ৬, মুক্তিযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর নাম সুপারিশ করা হলেও অজানা কারণে তালিকায় তাঁর নাম প্রকাশিত হয়নি। যে কারণে পরবর্তীতে ০৫ জুন ২৩ তারিখ চেয়ারম্যান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপীল করলে তাতেও কোন সুরাহা মেলেনি।

 

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় জামুকার নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তি পূর্বক জীবন সায়াহ্নে স্বীকৃতি পাওয়ার আকুতি পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগ একান্ত অপরিহার্য।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park