
নড়াইল-১ আসনের ভোটারদের প্রাণের দাবী একজন মন্ত্রী।
অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -১ (নড়াইল আংশিক, কলিয়া, নড়াগাতী) আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তিকে মন্ত্রী হিসাবে দেখতে চান এলাকাবাসী। তিনি এবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। বিগত বছর গুলিতে বিভিন্ন সফলতার সাথে উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সুধিজন,গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ নব-নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখার আশা ব্যাক্ত করছেন।
বিগত সময় গুলোতে এ আসনে কোন মন্ত্রী না থাকায় বর্তমান সংসদে বিপুল ভোটে বিজয়ী বিএম কবিরুল হক মুক্তিকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মন্ত্রী হিসাবে দেখতে চান।
নড়াইল-১ আসনের ভোটারদের প্রাণের দাবী একজন মন্ত্রী।
বর্তমান নব-নির্বাচিত সংসদ সদস্য সৎ ও কর্মপরায়ন মানুষ হিসাবে নড়াইলের আংশিক, কালিয়া, নড়াগাতীবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাকে মন্ত্রীত্বের আসনে বসানোর জন্য জোর দাবী জানান। এলাকার গণমানুষের এই আশাটি মাননীয় প্রধানমন্ত্রী পুরন করবেন বলে আসা করছেন সর্বস্তরের মানুষ।