1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মুন্সী জাহিদুর রহমানকে সংবর্ধনা: ঐতিহ্যবাহী বড়দিয়া কলেজে নতুন নেতৃত্বে উন্নয়নের প্রত্যয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শাহীদুল ইসলাম শাহী বিশেষ প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মুন্সী জাহিদুর রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ গত ১৯ এপ্রিল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সংবর্ধনা জানায় এবং একইদিন তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

রোববার (৪ মে) সরেজমিনে কলেজে গিয়ে সভাপতি মুন্সী জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কলেজের সার্বিক উন্নয়নে তিনি ইতোমধ্যে নড়াইল জেলা প্রশাসক, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া, কলেজের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া মুন্সী জাহিদুর রহমান এর আগে একই কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি চাকরি হারান বলে অভিযোগ রয়েছে।

তাঁর নিয়োগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও নড়াইল জেলা বিএনপির সিনিয়র নেতা বিএম নাগিব হোসেন এক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মুন্সী জাহিদুর রহমান কালিয়ার তিনবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান, মরহুম মুন্সী লাল মিয়ার তৃতীয় পুত্র। কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করেন তাঁর বাবা মুন্সী লাল মিয়া এবং চাচা বীর মুক্তিযোদ্ধা ও সাহসী পুলিশ অফিসার মুন্সী কাওসার হোসেন। প্রতিষ্ঠানটি তাঁদের পিতা মুন্সি মানিক মিয়ার নামে নামকরণ করা হয়।

মুন্সী জাহিদুর রহমানের পরিবার শিক্ষা, আইন ও রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাঁর বড় ভাই অ্যাডভোকেট আনিসুর রহমান বর্তমানে যশোর জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, তাঁর দাদা অ্যাডভোকেট আব্দুল হাকিম ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি হিসেবে মুন্সী জাহিদুর রহমান কলেজের একাডেমিক মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষার্থী কল্যাণে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park