1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মুভি বাংলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

মুভি বাংলা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে আলিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ বালু মহল বন্ধে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)-এর ১৫ ধারা অনুযায়ী, অবৈধভাবে বালু উত্তোলন এবং জনদুর্ভোগ সৃষ্টির কারণে বালু মহলের মালিক মোঃ মোক্তার হোসেনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া, পুলিশের একটি দল, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park