
হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা এবং বিশেষ করে জোড়াপুকুরিয়া গ্রাম আজ এক ঐতিহাসিক সাফল্যের সাক্ষী হলো। স্থানীয় বরেণ্য চিকিৎসক ডা. নাসির উদ্দীনের একমাত্র কন্যা লামিয়া নাফি সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ৮৪তম মেধাক্রম দখল করে দেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে (DMC) ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে নিজের নাম শীর্ষ ১০০ মেধার মধ্যে লেখানোটি লামিয়ার অসাধারণ অধ্যবসায় ও মেধার প্রতিফলন। জোড়াপুকুরিয়া গ্রামের লামিয়া নাফি স্থানীয় পরিচিত মুখ; তাঁর পিতা ডা. নাসির উদ্দীন ও মাতা’র নিরলস সমর্থনই এই সাফল্যের মূল ভিত্তি।
ডা. নাসির উদ্দীন উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “আমার সারা জীবনের স্বপ্ন ছিল লামিয়া শুধু ভালো চিকিৎসক নয়, একজন মানুষের মতো মানুষ হোক। এই ফল তার কঠোর পরিশ্রমের ফসল। আজ আমি শুধু পিতা হিসেবে নয়, একজন হরিনাকুণ্ডুবাসী হিসেবে গর্বিত।”
স্থানীয়রা লামিয়ার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং আশা করেছেন, তিনি কেবল একজন উচ্চশিক্ষিত ডাক্তারই হবেন না, মানবিক ডাক্তার হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবেন।
লামিয়া নাফি প্রমাণ করলেন, স্বপ্ন দেখলে তা সত্যে পরিণত করা সম্ভব। তাঁর এই কীর্তি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
NGS/MMH