1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য কী গণ-অভ্যুত্থান হয়েছিল: সালাহউদ্দিন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির পেছনে একটি ‘মতলব’ রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘৫ আগস্টের ছাত্র গণ-অভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল?’ তিনি আরও বলেন, ‘তাহলে তারা কেন শুধুমাত্র মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে?’

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন আহমেদ এসব মন্তব্য করেন। সভায় ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মপন্থা এবং আদর্শ থাকবে, তবে আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হবে?’ তিনি আরও বলেন, ‘যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, তারা হয় বুঝে না অথবা বুঝে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আরও অগণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে আছে।’

এ সময় তিনি আগামী ঈদুল ফিতরের আগেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবং বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করবেন। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে রোডম্যাপ না দেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আবারও নির্ধারণ করব।’

তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণাপত্র নিয়ে বলেন, ‘দেশের জনগণের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা একযোগে কাজ করতে চাই, তবে আমাদের দেশের সংবিধানকে সংস্কারের প্রয়োজন রয়েছে, যেটি শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে সাজিয়েছিলেন।’

এছাড়া তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে টিকিয়ে রাখার আহ্বান জানান এবং বলেন, ‘যেকোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park