1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মেয়র হলে আরও ৫ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা এন্ড্রু ক্যুমোর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

নিউইয়র্কের পরবর্তী মেয়র নির্বাচিত হলে এনওয়াইপিডিতে আরও পাঁচ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা করছেন অ্যান্ড্রু ক্যুমো। এতে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) মোট সদস্য সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

ক্যুমোর প্রচারাভিযান থেকে প্রকাশিত এক নীতি কাগজে বলা হয়েছে, “পুলিশের বৃহত্তর উপস্থিতি অপরাধ প্রতিরোধে কার্যকর, ৯১১ কলে সাড়া দেওয়ার হার উন্নত করে এবং অপরাধ সমাধানের জন্য প্রয়োজনীয় সংস্থান নিশ্চিত করে।”

নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পেন স্টেশন, টাইমস স্কয়ার ও কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউ করিডোরের মতো উচ্চ অপরাধ প্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

প্রাক্তন গভর্নর ক্যুমো বলেন, বর্তমানে ৩৯ হাজার পুলিশ সদস্যের একটি বাহিনী অতিরিক্ত ওভারটাইম ব্যয় হ্রাস করতে পারে, যা গত বছর বাজেটের চেয়ে ১ বিলিয়ন ডলার বেশি ছিল। নতুন বাহিনী পুলিশের মনোবলও বাড়াবে, কারণ অনেক সদস্য ওভারটাইমের চাপে আগাম অবসর গ্রহণের কথা ভাবছেন।

তিনি আরও বলেন, “ওভারটাইমের ব্যয় অর্ধেকে নামিয়ে আনতে পারলে নতুন পাঁচ হাজার পুলিশ সদস্যের ব্যয় প্রায় মেটানো সম্ভব হবে।” বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৪ হাজার, যা পাঁচ বছর আগে ছিল ৩৬ হাজার ৩০০।

২০০০ সালে মেয়র রুডি জুলিয়ানির সময় এনওয়াইপিডির সংখ্যা ৪০ হাজারের বেশি হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। পরে মাইকেল ব্লুমবার্গের মেয়াদকালে নিউইয়র্ক অপরাধের ঐতিহাসিক পতন দেখেছিল। ক্যুমো মনে করেন, অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করলে নিউইয়র্কবাসী আরও নিরাপদ বোধ করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park