1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবা মঞ্জিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম উদ্দীন

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবা মঞ্জিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার, ১৬ জুলাই দুপুরে অভিযুক্ত আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাবিবুল্লাহ এই রায় প্রদান করেন। ধর্ষক পিতা মঞ্জিল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের কাউয়ারগাতি গ্রামের মৃত গুনু মিয়ার ছেলে। তিনি পরিবারসহ কিশোরগঞ্জে গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৭ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প সংলগ্ন ব্যাংক কলোনির ভাড়াবাসায় মঞ্জিল মিয়া তার মেয়ে তাসলিমা আক্তার (১৬) কে জোরপূর্বক ধর্ষণ করেন। ইতিপূর্বে তার মেয়ের বিয়ে হয় অষ্টগ্রাম উপজেলায় মা নূরেজা খাতুনের বোনের ছেলের সাথে। সেখান থেকে ঘটনার কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাসলিনা আক্তার। ঘটনার দিন রাত পৌনে ১২ টায় মেয়েটির পিতা ধর্ষণকারী মঞ্জিল মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৯ জুলাই তার মেয়ে তাসলিমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তখন বিষয়টি জানাজানি হয়। পরে মেয়ের মা অর্থাৎ আসামি মঞ্জিল মিয়ার স্ত্রী নূরেজা খাতুন ২০২৩ সালের ২১ জুলাই বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট এম এ আফজল ও বিবাদী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্দুল খালেক দাদন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park