1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মে দিবস উপলক্ষে দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় উপজেলা চৌরাস্তা মোড় থেকে শুরু হওয়া র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ফেডারেশনের উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি কার্যকর ভূমিকা রাখবে।” তিনি ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, “এই দিনটি শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিঘলিয়া উপজেলা আমির মাওলানা আবুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা দিঘলিয়া ও আশপাশের বন্ধ মিল ও কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পরিশোধ ও প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park