1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম মোংলা বাগেরহাট

 

মোংলা উপজেলার আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট মো.তারিকুল ইসলাম।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন মোংলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে পৌর শহরের মোর্শেদ সড়ক, ১জেটি ময়লাপোতা মোড় এলাকায় চিংড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, আসন্ন মোংলা উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park