1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় এনজিওর কিস্তি আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

 

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের কাছ থেকে বেসরকারি সংস্থা (এনজিও)-এর ঋণের সাপ্তাহিক কিস্তি আদায় ৬মাসের জন্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মোংলাবাসী।সোমবার (৩জুন) দুপুর ১২টায় “ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মোংলাবাসী”র ব্যানারে মোংলা উপজেলা চত্বরের প্রধান ফটকের পাশে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

 

মানববন্ধনে অংশ নেওয়া সত্যজিৎ মন্ডল, জামাল হোসেন, এনামুল সরদার, এরশাদুজ্জামান সেলিমসহ অনেকে বলেন, বিভিন্ন ব্যাংক ও এনজিওর কাছে চড়া সুদে ঋণ নিয়ে মৎস্য ও কৃষি চাষ করে আসছিলেন। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়ে যায় সব। রেমালের প্রভাবে পানিতে তলিয়ে যায় কয়েক তিন হাজেরর বেশি মাছের ঘের, ফসলি জমি পানিতে ভেসে যায়। একই সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্থ হয়। এ অবস্থায় চরম দূর্দাশার কথা চিন্তা করে ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি ছয় মাস স্থগিতের দাবি করেন তারা। এছাড়া তারা লোন নেওয়া টাকার সুদও মওকূফেরও দাবি জানান।

 

পরে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষক ও মাছ চাষিদের দাবির প্রতি একাত্নতা প্রকাশ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌরসভার কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সরোয়ার হোসেন ও সুন্দরবন ইউপি চেয়ারম্যন ইকরাম ইজারদার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম ইউএনও’র পক্ষে এই স্মারকলিপি গ্রহন করেন।

 

উল্লেখ্য, গত রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকা মোংলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে এখানকার প্রায় ৮ হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, ব্যাপক গাছপালা বিধ্বস্তসহ বৈদ্যুতিক খুটি/পিলার পড়ে গেছে। ১০/১২গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়া বিভিন্ন এলাকার প্রায় ২হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস।

 

এ অবস্থায় মৎস্য চাষি ও প্রান্তিক কৃষকরা চরম ক্ষতিগ্রস্থের মুখে পড়েছেন। কারণ প্রায় সবাই ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ফসল ও মাছ চাষের পেছনে লগ্নি করেন। কিন্তু প্রলয়ংকারি ঝড়ে সব ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park