1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধনে এমপি হাবিবুন নাহার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

 

বিনামূল্যে মানুষকে চক্ষু চিকিৎসা সেবায় আনতে মোংলায় দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

রোববার (৭ জুলাই) সকাল ১০টায় মোর্শেদ সড়কের মরহুম শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে নব-নির্মিত ভবনে এই কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করা হয়। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক’র সভাপতিত্বে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহীন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক আবু সালেহ মো: আবীর, আই হেলথ সাইটসেভার্স এর প্রোগ্রাম ম্যানেজার ডি এম জাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, বাগেরহাট চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং সাইটসেভার্স ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন কর্তৃপক্ষের সহযোগীতায় আজ দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশন ও লেন্স স্থাপন কার্যক্রম চলবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park