1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম মোংলা বাগেরহাট

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সম্পর্কিত কমিটির আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০শে জুলাই) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা সিনিয়র মৎস অফিসার অঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস অফিসার অঞ্জন বিশ্বাস বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সরকার মৎস্য সেক্টর রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা আইন আমাদেরকে মেনে চলতে হবে।

এসময় সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মেরিন ফিসারিজ অফিসার সালজার রহমান, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০শে জুলাই থেকে আগামী ৫ই আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা মৎস্য বিভাগ। আগামী বুধবার (৩১শে জুলাই) জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park