1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে নয় পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা এবং ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তারা এর আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলার পলাতক আসামি ছিল।

আটকরা হলেন: মোংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), কয়রা উপজেলার মো. আজিম (২৬) এবং মো. মেজবাহ (১৯)। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে আটক পাঁচজনকে জব্দ মালামালসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park