1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় দেয়ালে আলপনা এঁকে শিক্ষার্থীদের প্রতিবাদ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে দেশ গঠন ও সংস্কারে রাত দিন কাজ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্যোগে সারাদেশে পরিবর্তনের জোয়ার উঠেছে, তারা কাজ করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে।

রোববার (১৮ আগষ্ট) সারা দেশের মতো মোংলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মোংলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের দেয়ালে আলপনা এঁকে প্রতিবাদ করছেন।

মোংলা শহর ঘুরে দেখা যায়, পৌর এলাকার কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে। নোংরা দেয়াল পরিষ্কার করে হাতের মাধুরী দিয়ে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয়। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়।

সেখানে বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি আগামী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অংকন করছি ।

তারা আরও জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার প্রতিবাদের দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park