1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় ধর্মীয় উপসানালয় পাহারায় বিএনপি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম মোংলা বাগেরহাট

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এলাকায় এলাকায় পাহারা/টহলে নেমেছেন বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে প্রথম বাগেরহাটের রামপাল উপজেলার হিন্দু অধ্যুষিত সন্নাসী বাজার থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের এ টহল/পাহারা কার্যক্রম শুরু হয়। আর মরটসাইকেল যোগে এ নিরাপত্তা টহল চলছে রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন জুড়েই।

এদিকে বাগেরহাটের মোংলায়ও শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারা/টহলের কাজ শুরু করেছেন স্থানীয় বিএনপি।

মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী নেতা-কর্মীদের নিয়ে এক জরুরী বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সকলকে সজাগ থেকে পাহারার/টহলের নির্দেশনা জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park