1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার-১ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

 

মোংলায় পর্নোগ্রাফির মামলায় সাইফুল হাজারি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ জুন) রাতে তাকে উপজেলার মৌখালী আন্ধারিয়া গ্রামের নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মিঠখালি ইউনিয়নের মৌখালী আন্ধারিয়া গ্রামের তোয়েব আলী হাজারীর ছেলে সাইফুল হাজারী (২৮) এর সাথে ২০২১ সালে ইপিজেড এ চাকুরী করা কালীন জনৈক ইপিজেড শ্রমিকের সাথে পরিচয় হয়।

 

সেই পরিচয়ের সুবাধে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। সরলতার সুযোগ নিয়ে ইপিজেড শ্রমিককে বিবাহের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগষ্ট মাসের ৪ তারিখ ধর্ষন করে এবং সেই ছবি গোপনে মোবাইল ধারন করে রাখে সাইফুল হাজারী। পরবর্তীতে সাইফুল হাজারী ঐ ইপিজেড কর্মীকে বাড়িতে আসতে বললে ইপিজেড কর্মী বিবাহের কথা বললে পূর্বের ধর্ষনের ছবি তার মোবাইলে ধারন করা আছে বলে জানায়। তার কথা না মানলে ছবি ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দিবে বলে হুমকি দেয় এবং তাদের অন্তরঙ্গ ছবি ইপিজেড কর্মীর মোবাইলে পাঠায়। পরে ১ লাখ টাকা দিলে ছবি ইন্টারনেটে ছাড়বে না বলে জানায়। ইপিজেড কর্মী তখন তার গচ্ছিত ও বেতনের অনুমান ৪,০০,০০০/- টাকা ১টি মোটর সাইকেল কিনে সাইফুল হাজারীকে দেয়। পরে বিবাহ করার কথা বলে চলতি বছরের গত ১২ এপ্রিল সন্ধ্যায় ইপিজেড শ্রমিককে সাইফুলের বাড়িতে ডাকে। সেখানে তাকে আবারো ধর্ষন করে তাকে মারধর করে তার মোবাইল রেখেদিয়ে ঘর থেকে বের করে দেয় সাইফুল হাজারী। আরো বিশ হাজার টাকা তার মোবাইলে পাঠাতে বলে। ইপিজেড কর্মী সাইফুল হাজারীকে বিবাহের চাপ দিলে তাদের সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করে দিবে বলে হুমকি দেয়।

 

এ ব্যাপারে ইপিজেড কর্মী গত ৯/০৫/২৪ইং জেলা বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ মামলা দায়ের করেন। আদালতের আদেশ মোংলা থানায় সাইফুল হাজারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নং-২, তাং-০২/০৬/২৪ইং। রাতেই মোংলা থানা পুলিশ মিঠাখালি ইউনিয়নের মৌখালী গ্রামের আন্ধারিয়া এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল হাজারীকে গ্রেফতার করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, এক ইপিজেড কর্মীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সাইফুল হাজারীকে গ্রেপ্তারের পর সোমবার (৩জুন) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park