1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ: মান্নান হাওলাদারের দাবি ‘মিথ্যা ও বানোয়াট’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

একটি অনলাইন নিউজ পোর্টালে “মোংলায় রক্তাক্ত নৈরাজ্য: মান্নান হাওলাদারের সন্ত্রাসী সাম্রাজ্য, প্রশাসন অসহায়!” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোংলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, “আমাকে জড়ানো যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো, তা আমি মনে করি।”

তিনি আরও বলেন, “কে বা কারা প্রতিহিংসার কারণে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এতে আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।” তিনি উক্ত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park