1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় প্রতারণায় দুই কোটি টাকার সম্পত্তি হারিয়েছে এক নারী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোংলা প্রতিনিধি

মোংলা থানার দিগরাজ এলাকায় অভিনব প্রতারনায় শিকার হয়ে এক নারী হারিয়েছেন প্রায় দুই কোটি টাকার সম্পত্তি। সরেজমিনে তদন্ত করে জানা যায় উপজেলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা রেনু আরা বেগম (৬৫) এর মালিকানাধীন ১.২০ একর সম্পত্তি স্থানীয় একটি দালাল চক্র সু-কৌশলে হাতিয়ে নিয়েছে ।

মোংলা থানার দিগরাজ বুড়িডাঙ্গা ইউনিয়নে ভুক্তভুগির নামে ১.২০ একর (প্রায় সোয়া দুই বিঘা) জমাজমি রয়েছে । স্থানীয় জমির দালাল ফরাজি আলম ও গাউছ ফকির এর নেতৃত্বাধীন দালাল চক্র গ্যাংটি ঐ জমি বিক্রয় করে দেওয়ার কথা বলে পাওয়ার রেজিঃ করিয়া নেয় । যার নং- মোংলা রেজিঃ পাওয়ার দলিল নং ৩১২০(১১/১২/২০২৩ ইং) এবং মোংলা রেজিঃ ৩২৫৭ (২৮/১২/২০২৩ ইং)

প্রতারক চক্রটি পাওয়ার রেজিষ্টির নামে সু-কৌশলে ঐ সম্পত্তি নিজেদের নামে মালিকানা করে নেয়। ঘটনার প্রায় ২ মাস পর ভুক্তভোগি বিষয়টি জানতে পেরে ঘটনার সতত্য খুজে পায়। খোজ খবর নিয়ে আরো জানতে পারে, জমির দালাল ফরাজি আলম ওরফে হাজি আলম ও গাউছ ফকির গ্যাংটি মূলত একটি প্রতারক চক্র। ইতি পূর্বে বহু লোকের জমাজমি বিক্রয় করে দেওয়ার কথা বলে এভাবে আত্বসাৎ করেছে। তাৎক্ষণিক ভুক্তভোগী ঐ নারী বাগেরহাট জেলা আদালতে গিয়ে পাওয়ারটি বাতিলের জন্য আবেদন করেন। যার নং- দেঃ ৯/২৪ যুগ্ম জেলা জজ আদালত, বাগেরহাট ।

এদিকে পাওয়ার বাতিলের মামলার কথা জানতে পেরে ফরাজি গ্যাং এর লোকজন অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠে। ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকি দিতে থাকে। ভুক্তভোগী ঐ নারী প্রান ভয়ে এখন নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেরাচ্ছেন। এ ব্যাপারে সরকারের উচ্চমহলের সাহায্য চেয়েছেন ভুক্তভোগী ঐ নারী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park