1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

মোংলায় পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের মাদ্রাসা রোডের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মান্নান হাওলাদার, মোকসেদুর রহমান গামা, এমরান হোসেন, মোঃ আলাউদ্দিন, আঃ রাজ্জাক, মোঃ ঈমান হোসেন ও আতলাফ হোসেন আলতু। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল বিলুপ্ত করে বিএনপির যাত্রা শুরু হয়। এই দলে যুক্ত হয় মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ মন্ডলের বাংলাদেশ তফসিলি ফেডারেশন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের চেয়ারম্যান হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে নিহত হন তিনি। তার মৃত্যুর পর কিছু দিন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আবদুস সাত্তার। এরপর খালেদা জিয়া দলের দায়িত্বে আসেন ১৯৮৩ সালে। বিএনপির ৪৬ বছরের ইতিহাসে ৪১ বছর ধরে দলের একটানা সাংগঠনিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park