1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় মুক্তিযোদ্ধার বাড়ী হামলা, ভাংচুর ও লুটপাট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

মোংলায় এক মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বড় সোনাইলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ফের হামলা-লুটপাটের আশংকায় চরম আতংকে ওই মুক্তিযোদ্ধা পরিবারসহ পুরো গ্রামবাসী।

মুক্তিযোদ্ধা মান্নান সরদারের পরিবার জানায়, বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ২০/২৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত দল তাদের বাড়ীতে ঢুকে হামলা ও ভাংচুর চালায়। এ সময় মুক্তিযোদ্ধা মান্নান সরদারের ছেলে জসিম উদ্দিন সরদারের শিশু কণ্যার গলায় ছুরি ধরে লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা বিভিন্ন মালামাল লুটে নেয়ার পাশাপাশি ভাংচুর করে কয়েক লাখ টাকা ক্ষতিসাধন করে। পরে লুটপাটের খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসতেই পালিয়ে যান দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা (সভাপতি) ও সাবেক ইউপি মেম্বর জসিম উদ্দিন সরদার বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যেই অস্ত্রধারীরা আমার বাড়ীতে হামলা চালায়। আর আমার সন্তানের গলায় ছুরি ধরে লুটপাট করে সব নিয়ে গেছে, ভেঙ্গেচুরে তছনছ করেছে পুরো বাড়ীঘর। আমার বাবা ও দুই চাচা মুক্তিযোদ্ধা। আজ মুক্তিযোদ্ধা পরিবার হয়ে আমরা দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাটের শিকার হচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি চিংড়ি ঘেরে লুটপাট ও দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে আতংকিত হয়ে পড়েছে এখানকার ঘের মালিকেরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park