1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পিএফজি’র সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম মোংলা বাগেরহাট

 

“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” এই স্লোগানকে সামনে রেখে মোংলা উপজেলার সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যকে গতিশীল রাখার লক্ষ্যে বহুদলীয় উদ্যোগে মোংলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় মোংলা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নে অনুষ্ঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) মোংলার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পিএফজি ইব্রাহীম হোসেন।

এ ফলোআপ সভায় সুন্দর ও সুশৃঙ্খল মোংলা গড়ার লক্ষ্যে বিগত সময়ের মোংলা সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ পূর্বক সংঘাতময় রাজনীতি ও সাম্প্রদায়িক সহিংসতা পরিহার করে উদার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সর্বদলীয় সম্প্রীতির চর্চার আহ্বান করা হয়েছে।

এসময় বক্তারা বলেন, রাজনীতিবিদগণ যখন সহিংসতা পরিহার করে সম্প্রীতির চর্চা করবেন, তখনই সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ ও জাতি গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য একটি বিষয়। একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে তাহলে কখনোই একটি শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে না। এতে করে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রীতি নষ্ট হলে সমাজ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে।চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফলে অনিবার্যভাবেই যুদ্ধ ও সংঘাত দেখা দেয়। মানুষে মানুষে আস্থার অভাব দেখা দেয়, সৃষ্টি হয় অবিশ্বাসের, বন্ধ হয় সৌহার্দ্য ও সহযোগিতার পথ। এর ফলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ফলে ব্যাপক প্রাণহানি ঘটে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়। বিঘ্নিত হয় দেশের নিরাপত্তা এবং হুমকির মুখে পড়ে দেশের সার্বভৌমত্বের। তাই শুধুমাত্র দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই জরুরি।

দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পিএফজির কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম সোহাগ’র সঞ্চালনায় অনুষ্ঠানে পিএফজির উপদেষ্টা পৌর বি এনপির সদস্য সচীব মাহবুবুর রহমান মানিক, মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পিএপজির পিস অ্যাম্বাসেডর এরশাদুজ্জামান সেলিম, ইউপি সদস্য ও জাতীয় পার্টি নেত্রী মনোজা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক দুলালী সরদার, বাংলাদেশ স্কাউটের রেবেকা সুলতানা, পিএফজির সদস্য পীযূষ কান্তি মজুমদার প্রমূখ। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ ও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park